জাতীয়

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই: সুজন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই: সুজন
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই: সুজন

রাজনৈতিক কোনো সরকারের অধীনে এ দেশে কখনো সুষ্ঠ নির্বাচন হয়নি হবেও না।

সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের জন্য নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন নিয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এসব মতামত তুলে ধরেন বক্তারা।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ- আরপিও শংসোধন করে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও এসময় অভিযোগ করেন আলোচকরা।

‘গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন ও সুষ্ঠু নির্বাচন’ এই শিরোনামে গোল টেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন।

অনুষ্ঠানে অভিযোগ করা হয়, আরপিওতে যেসব সংশোধন আনা হয়েছে, তাতে শুধু ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষা করা হয়েছে।

জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তাতে খুব বেশি গুরুত্ব দেয়া হয়নি।

সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার এ সময় অভিযোগ করেন, আরপিও সংশোধন করে যেসব আইন প্রণয়ন করা হচ্ছে তা বিরোধীদের বিপক্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সাবেক কেবিনেট সচিব আলী ইমাম মজুমদার বলেন, রাজনৈতিক সরকারের আমলে আমলারা কিংম্বা নির্বচান কমিশন স্বার্থের উপরে কাজ করতে পারে না। তাদের উপর সরকারের প্রভাব থাকেই।

আর সুজনের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন বলেন, অতীতে যখনই রাজনৈতিক সরকারের আমলে নির্বাচন হয়েছে, তখনই তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

তাই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে, সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ারও আহবান জানিয়েছেন আলোচকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ