জাতীয়

নির্বাচন নিয়ে কামালের বক্তব্য সংবিধান পরিপন্থী: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জাতিসংঘে নালিশ করে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের মডেল—বিদেশে নালিশ করে কোন লাভ নেই।

মির্জা ফখরুল যেসব অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন এতে দেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে জানান তোফায়েল।

তোফায়েল বলেন, নির্বাচন হবে সংবিধান মেনে, সরকার চায় নির্বাচন হবে অংশগ্রহণমূলক।

দীর্ঘ দিনের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেখা করার বিষয় নিয়ে কথা বলেন।

ফখরুল জাতিসংঘে যাদের সঙ্গে বৈঠক করেছেন তা নিচু লেভেলের অফিসার যা আমাদের মর্যাদার সঙ্গে মিলে না বলেও মন্তব্য করেন তিনি।

ড. কামাল হোসেন কোনো নির্বাচনে জয় লাভ করতে পারেনি, আশা করি এবার তিনি জিতবেন, যারা ঘন ঘন দল পরিবর্তন করেন তাদের মানুষ পছন্দ করে না—তাদের ওপর আস্থা থাকে না বলে জানান তিনি।

গতকাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে তফসিল ঘোষণার পূর্বে সংসদ ভেঙে নির্বাচনকালীন সরকার গঠনসহ ৫ দফা দাবি ঘোষণা করেছে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া।

রাজনৈতিক অঙ্গনের দুই প্রবীণ নেতা ড. কামাল হোসেন ও ডা. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠনের মধ্য দিয়ে এ দাবি ঘোষণার এসেছে।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ৫ দফা দাবি ও ৯টি লক্ষ্য পাঠ করেন।

এ সময় যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী উপস্থিত ছিলেন না।

বৃহত্তর জাতীয় ঐক্যের’কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন ‘বৃহত্তর ঐক্য’ প্রক্রিয়ায় ‘স্বাধীনতার পক্ষের সব শক্তিকে’ যুক্ত হওয়ার আহ্বান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ