সর্বনিম্ম বেতন ৮০০০ টাকা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ নেই— কিছু শ্রমিক সংগঠন স্বার্থ হাসিলের কারণে নানা কথা বলছে,
সরকার চায় কারখানা ও শ্রমিক দুটোই বেঁচে থাক জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
রোববার সচিবালয়ে বিএসআরএম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ২ কোটি ৪ লাখ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করে।
পরে মন্ত্রী এসব কথা বলেন তিনি।
শ্রম আইনের অধীনে এই লাভের অংশ হস্তান্তর হলো—সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আইন মোতাবেক শ্রমিকদের সহায়তায় অর্থ প্রদানের আহ্বান জানান তিনি।
বর্তমানে নয় কোটি টাকা ফান্ডে জমা আছে—সহায়তায় অর্থ প্রদান করা না হলে মামলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এই অর্থ অসহায়, বিপদগ্রস্ত শ্রমিকদের সহায়তা দেয়া হয় বলে জানান প্রতিমন্ত্রী।
শ্রম আইনের আওতায় প্রত্যেক ব্যবসায়ীক প্রতিষ্ঠান তার লাভের একটা অংশ এই তহবিলে দিয়ে থাকেন— এসময় যেসব ব্যবসায়ী এখনও এই তহবিলে অর্থ দেননি তাদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।
তৈরি পোশাক খাতে শৃঙ্খলা ফিরে এসেছে উল্লেখ করে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক আরো বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে রপ্তানি আরো বৃদ্ধি পাবে। বিদেশে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।