জাতীয়

দলীয় সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: টিআইবি

দলীয় সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: টিআইবি
দলীয় সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: টিআইবি

দলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে –এজন্য সহায়ক মাঠ, সুষ্ঠু প্রশাসন ও জবাবদিহিতা থাকতে হবে একইসঙ্গে সব রাজনৈতিক দলেরও আগ্রহ থাকতে হবে।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে আয়োজিত ‘রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার: সুশাসন ও শুদ্ধাচার’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, বতমান সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন অগ্রহণযোগ্য বলা যাবে না। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে দেশের মানুষের কাছে আস্থার সংকট রয়েছে, নির্বাচনে ত্রুটিও রয়েছে।

তিনি আরো বলেন, স্বার্থের দ্বন্দ্ব থাকায় সংসদ প্রত্যাশিত পর্যায়ে কার্যকর হতে পারেনি একইসঙ্গে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়নি। প্রশাসন, আইন ও বিচার বিভাগে নিয়োগ, পদোন্নতি ও বদলির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ছিল।

সংবাদ সম্মলনে সংসদে নারীদের সংরক্ষিত আসন ৩৩ শতাংশের সুপারিশ করা হয়। সংরক্ষিত এসব আসনে সরাসরি নির্বাচনেরও সুপারিশ করে সংগঠনটি। তাছাড়া জাতীয় বাজেটে কালো টাকাকে বৈধতা না দেয়া, পাচার হওয়া অর্থ দেশে ফেরত নিয়ে কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা ও নির্বাহী ব্যবস্থাপক ড. সুমাইয়া খায়ের, রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ