ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী -জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন তারা।
এছাড়াও ভারতের শিলিগুড়ি নুমালিগড় তেল শোধনাগার থেকে বাংলাদেশের পাবর্তীপুর পর্যন্ত ডিজেল সরবরাহ পাইপ লাইনের উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের রাজধানী দিল্লির সরকারি দপ্তর সাউথ ব্লক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন।
এই প্রকল্পের আওতায় ৯৬ কিলোমিটার রেললাইন নির্মিত হলে রেলের মাধ্যমে চট্টগ্রাম হয়ে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে যেতে পণ্য পরিবহন করা যাবে।
অন্যদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোয়ও পণ্য সরবরাহ করা যাবে। আগামী আড়াই বছরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।