জাতীয়

পবিত্র আশুরার আয়োজন ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই: ডিএমপি

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

পবিত্র আশুরার আয়োজন ঘিরে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই- বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার সকাল ১১টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমাম বাড়ায় ঘিরে দেখার পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দিনটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, তাজিয়া মিছিলে প্রবেশের সময় দা-ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও টিফিনকারি ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া মিছিলে ১২ ফুটের বেশি উচ্চতার নিশান ব্যবহার করা যাবে না—এ কথা জানিয়ে তিনি আরো বলেন, রাতে তাজিয়া মিছিলে কোনও ধরনের ধাতব এবং দাহ্য পদার্থ নিয়ে অংশগ্রহণ করা যাবে না।

আশুরা উপলক্ষে কয়েক স্তরের সুদৃঢ় নিরাপত্তা ও প্রবেশের চার মুখে চেক পোস্টে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

তিনি আরোবলেন, অনকল ইমারের্জন্সি সার্ভিসের জন্য থাকবে সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ওয়ান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ