জাতীয়

সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যু তুলে ধরা হবে

আবুল হাসান মাহমুদ আলী
আবুল হাসান মাহমুদ আলী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এই অধিবেশনে যোগ দিতে আগামীকাল-শুক্রবার নি ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী।

বৃহ্পতিবার সকালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিতে আন্তর্জাতিক মহলের চাপ বৃদ্ধি পেয়েছে এ জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে।

এসব ইভেন্টে যোগ দিয়ে প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরবেন বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, জাতিসংঘ মহাসচিব সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা গতিশীল করতে বিভিন্ন দেশের ভূমিকা ও সংশ্লিষ্ট নানা প্রসঙ্গ তুলে ধরবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ