জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • নিউইয়র্কে প্রধানমন্ত্রী

‘দুর্নীতিবাজদের’ নিয়ে সরকার উৎখাতের চেষ্টায় ড. কামাল: প্রধানমন্ত্রী

রোববার নিউইয়র্কে  আওয়ামী লীগের আয়োজনে এক নাগরিক সংবর্ধনায় শেখ হাসিনা
রোববার নিউইয়র্কে আওয়ামী লীগের আয়োজনে এক নাগরিক সংবর্ধনায় শেখ হাসিনা

বিএনপিসহ ‘দুর্নীতিবাজদের’ সঙ্গে নিয়ে ড. কামাল হোসেন এবং এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সরকার উৎখাতের চেষ্টা করছেন এ অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার নিউইয়র্কে আওয়ামী লীগের আয়োজনে এক নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন তিনি।

সরকারের পতন ঘটাতে দুর্নীতিবাজদের ঐক্য হয়েছে –এ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বড় বড় কথা বললেও তারা দেশের উন্নয়ন করতে পারবে না।

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়ন চাইলে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

তিনি বলেন, বড় বড় কথা তারা বলে— তারা কী পারবে উন্নয়ন করতে? তারাতো লুটে খাবে।

শেখ হাসিনা বলেন, আগামী ইলেকশনের আগে আমার তো আর আসার সুযোগ হবে না— তাই আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে যাচ্ছি।

এসময় তার বক্তব্যে গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি ড. মুহাম্মদ ইউনূসেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

এ সময় শিগগিরই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের সাথে যা কথা হচ্ছে, ডাইরেক্ট ঢাকা থেকে নিউইয়র্ক আসতে পারার ব্যাপরে।

শনিবার মহানগর নাট্যামঞ্চে একাদশ সংসদ নির্বাচনের তোড়জোড়ের মধ্যে বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’ এবং ডা. কামালের ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ নাগরিক সমাবেশ করেছে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির নেতারাও ওই সমাবেশে যোগ দেন।

ওই সমাবেশে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে সরকারকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়।

ওই সমাবেশে বদরুদ্দোজা চৌধুরী ও কামাল হোসেনের পাশেই বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমেদ এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টর মইনুল হোসেন।

নিউ ইয়র্কের হিলটন হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অপরাধটা কী? দোষটা কী? সরকার উৎখাত করতে হবে কেন? কী কারণে? কী কাজটা করিনি দেশের জন্য?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার দুই ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো তুলে ধরে শেখ হাসিনা যুক্তফ্রন্ট ও ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ নিয়ে উষ্মা প্রকাশ করেন।

তিনি বলেন, এরা সব এক জায়গায় কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ মানি লন্ডারিংয়ের দায়ে অভিযুক্ত, কেউ খুনী। এভাবে সব আজকে এক জায়গায়। এই সমস্ত দুর্নীতিবাজকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলেন, তারা লড়াই করবেন! কামাল হোসেন লড়াই করবেন? বি চৌধুরী লড়াই করবেন? মান্না লড়াই করবে?

তিনি আরো বলেন, জনগণ তাদের ভোট দিলে আমার কোনো অসুবিধা নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ