জাতীয়

আগামী ৭-২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ

আগামী ৭-২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ
আগামী ৭-২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ

ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন ক্ষেত্রের সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় ইলিশ শিকার,পরিবহণ, মজুদ, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ করেছে সরকার।

রোববার মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে 'মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৮' বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সে কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ সময়ে ইলিশ বেচাকেনা বন্ধে সংরক্ষিত এলাকার মাছঘাট, আড়ত, হাটবাজারে অভিযান চলবে। মীরসরাই উপজেলার শাহের খালী হতে হাইতকান্দী পয়েন্ট, তজুমুদ্দীন উপজেলার উত্তর তজুমুদ্দীন হতে পশ্চিম সৈয়দপুর আওলিয়া পয়েন্ট, কলাপাড়া উপজেলার লতা চাপালি পয়েন্ট ও কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়াকে প্রজনন ক্ষেত্র হিসাবে চিহ্নিত করা হয়।

এছাড়াও দেশের প্রায় সব নদীতেও নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ