আগামী শনিবার বিএনপি মাঠে নামার চেষ্ট করলে গণধোলাই দেয়া হবে বলে হুমকি দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে বিএনপি যার পরিণতি শুভ হবে না বলেও জানান তিনি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশে সংঘাত সৃষ্টি করতেই বিএনপি এ সমাবেশের ডাক দিয়েছে—উল্লেখ করে কামরুল ইসলাম হুঁশিয়ারি দেন, রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে পরিণতি ভাল হবে না।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি ২০১৩, ১৪ সালের মতো সহিংসতা করতে চাইল প্রতিহত করা হবে।
জাতীয় ঐক্যে যোগ দিয়ে বিএনপি এখন নেতা ভাড়া করেছেন বলে মন্তব্য করেন তিনি।
এক-এগারোর কুশীলবরা আবারো সরব হয়েছে জানিয়ে আওয়ামী লীগ নেতারা দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের প্রচার সম্পাদক।