জাতীয়

ডিজিটাল সিকিউরিটি আইন স্বাধীন গণমাধ্যমকে বাধাগ্রস্ত করবে: ইইউ

ইইউ
ইইউ

সংসদে পাস হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের কয়েকটি ধারা বাক স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমকে বাধাগ্রস্ত করবে উল্লেখ করে এই আইন নিয়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত দেশগুলো।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের অ্যাম্বাসেডর মিসেস রেন্সজে টেরনিক, ইটালি, স্পেন, সুইডেন, ফ্রান্স, জার্মান, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাইকমিশনার।

ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর মিশন প্রধান, বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল, নরওয়ে ও সুইজারল্যান্ড মিশন প্রধান একটি যৌথ বিবৃতি জানায়, গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয় সংসদে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ পাস হয়েছে।

এই আইনের কয়েকটি ধারা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি যা স্বাধীন গণমাধ্যম, বাকস্বাধীনতা এবং বিচারিক প্রক্রিয়াকে নিশ্চিতভাবে অবমাননা করবে।

এই আইনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতা দমন করা হতে পারে।

এই আইনের বিষয়ে আরও আলোচনা অব্যাহত এবং গত মে মাসে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে দেওয়া প্রতিশ্রুতিগুলো অনুসরণ করতে সরকারকে আহ্বান জানানো হয় বিবৃতিতে।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ইউনিভার্সাল ডিক্লেয়ারেশন অব হিউম্যান রাইটস, দ্য ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এবং বাংলাদেশের সংবিধানের আদলে আইনটি তৈরির সুপারিশ করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ