জাতীয়

বিএনপির নাশকতার পরিকল্পনা, পুলিশের মামলা: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আন্দোলনের নামে ২০১৪ সালের মতো নাশকতার পরিকল্পনার গোপন বৈঠকের খবর পেয়েছে বলেই পুলিশ বিএনপি নেতাদের নামে মামলা করেছে – বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাম্যবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিরাপরাধ হলে আদালে গিয়ে ফয়সালা করুক।

তিনি আরো বলেন, জাতীয় ঐক্য আমরাও চাই আর তা হতে হবে স্বাধীনতার শক্রদের বিরুদ্ধে।

সাম্যবাদী দলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমরা একসঙ্গে আছি, ১৪ দলে আছি। আমরা একসঙ্গে লড়াই করব এবং একসঙ্গে এগিয়ে যাব।

এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীতে দাওয়াত দেয়ার জন্য সাম্যবাদী দলের নেতাদের ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ