জাতীয়

উন্নয়ন মেলার মাধ্যমে জনগণ ভাগ্য গড়ার সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

উন্নয়ন মেলার মাধ্যমে জনগণ নিজেদের ভাগ্য গড়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে দেশের তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তরুণরা উন্নয়নের মাধ্যমে সন্ত্রাস ও মাদক দমন করে দেশকে যেন এগিয়ে নিয়ে যায় সরকার সে লক্ষ্যেই কাজ করছে। এছাড়া ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে যাচ্ছে।

এ সময় নতুন প্রজন্মের উদ্দেশ্যে উন্নয়ন মেলা উৎসর্গ করেন প্রধানমন্ত্রী বলেন, অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রচেষ্টায় শিশু-তরুণরা কর্ণধার হবে।

নানা চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে মানুষের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি গড়ার লক্ষ্যে তার সরকার এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

এ সময় শিক্ষা, বিদ্যুৎ এবং তথ্যপ্রযুক্তিসহ নানা বিষয়ে উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, এ ধারা ধরে রাখতেই শত বছরের কর্মসূচি ডেল্টা প্ল্যান করেছে সরকার।

এদিকে, রাজধানীর শেরে বাংলা নগরের বাণিজ্যমেলা প্রাঙ্গনে শুরু হলো ৩ দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। "উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ"—এ প্রতিপাদ্যে দেশের সব জেলা-উপজেলায় এ মেলা অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ