জাতীয়

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছে সরকার—বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ বিসনেজ ক্লাইমেট ডায়ালগের চতুর্থ বৈঠকে তিনি এ কথা বলেন।

ইইউ বাংলাদেশের অন্যতম রপ্তানি বাজার উল্লেখ করে এ বাণিজ্যের ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

ইউই আশ্বস্ত করে তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলেও জিএসপি সুবিধা পাবে। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরো প্রসারিত হবে।

সচিবালয়ের বাণিজ্যমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ ফোরামের বৈঠকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত আট দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। এ সময় নিজ নিজ দেশের বাণিজ্য বিষয়ে কথা বলেন তারা।

এ সময় কাস্টমস, ফার্মাসিটিক্যাল, ট্যাক্স, ফাইন্যানসিয়াল ফ্লোস এবং বিনিয়োগ বিষয়ে যে গ্রুপ রয়েছে তারা আলোচনা করেন।

গেল অর্থ বছরে ২১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রপ্তানি করে বাংলাদেশ- যার ৫২ শতাংশই ইউরোপীয় ইউনিয়নে করেছে। ইউরোপীয় ইউরিয়নভূক্ত দেশ থেকে বাংলাদেশ শুক্লমুক্ত বাজার সুবিধাও পাচ্ছে।

আসছে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বড় এ রপ্তানি বাজারে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে- আশ্বাস দেয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ