নির্বাচনকালীন সরকার গঠনে মন্ত্রিসভা রদবদলের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়েছিল এবারো মন্ত্রিসভা হয়তো পুনর্গঠন হবে তবে তা হবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই।
চলতি মাসের শেষে অথবা পরের মাসের শুরুতে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে বলেও জানান তিনি।
আর নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: