সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে আগামীতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সকালে রাজধানীতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, দেশে বেসরকারি বিনিয়োগ খুব বেশি না হলেও একটু একটু করে তা বাড়ছে। এই ধারা অব্যাহত রাখতে হলে সরকারের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
এ বিনিয়োগ ও সমৃদ্ধির জন্য আগামী ৫ বছর খুব গুরত্বপূর্ণ সময় বলে অভিহিত করেন অর্থমন্ত্রী।
আর শেখ হাসিনা আবারও ক্ষমতায় এলে বিনিয়োগ ও উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলে মন্তব্য করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: