দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বর্তমান সরকারের পুনরায় ক্ষমতায় আসা ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরী।
রোববার রাজধানীর খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি যদি আবার ক্ষমতায় আসে তবে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। তবে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।
আর এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো উন্নত করার প্রয়োজনিয়তা রয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে কাজ করে যাচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: