জাতীয়

চলতি মৌসুমে বীজ কেনায় ৮ কোটি টাকা পাবেন কৃষকরা

মতিয়া চৌধুরী
মতিয়া চৌধুরী

চলতি মৌসুমে ৬ লাখ ৯০ হাজার ৯৭০ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা দেবে সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

দেশের ৬৪টি জেলার প্রত্যেক কৃষক পরিবার সর্বোচ্চ ১ বিঘা জমির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রণোদনা পাবেন।

এ সময় তিনি বলেন, যেসব কৃষকের জমি রয়েছে কিন্তু চাষাবাদ করার মত সামর্থ্য নেই কেবল তাদেরই এ প্রণোদনা দেয়া হচ্ছে।

যাতে তারা প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে পারেন— একই সঙ্গে নতুন নতুন ফসল আবাদেও যেন তাদের আগ্রহ বৃদ্ধি পায় সেজন্য এটা করা হচ্ছে বলে জানান তিনি।

এর আওতায়, বর্তমান মৌসুমের জন্য গম, ভূট্টা, বেগুন, সরিষা, বোরো ধান, তিল, ডালসহ মোট ১১টি ফসল সুবিধা দেয়া হবে, এতে সরকারের ব্যয় হবে ৭৯ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৪শ ৯৫ টাকা বলেও জানান মন্ত্রী

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ