জাতীয়

সেন্ট মার্টিন দ্বীপকে মানচিত্র থেকে সরিয়ে ফেলল মিয়ানমার

সেন্ট মার্টিন দ্বীপকে মানচিত্র থেকে সরিয়ে ফেলল মিয়ানমার
সেন্ট মার্টিন দ্বীপকে মানচিত্র থেকে সরিয়ে ফেলল মিয়ানমার

সেন্ট মার্টিন দ্বীপকে মানচিত্র থেকে সরিয়ে ফেলেছে মিয়ানমার। রোববার সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে তারা তাদের ওয়েরসাইট থেকে এটি (সেন্ট মার্টিন দ্বীপকে তাদের ভূখণ্ডের অংশ) সরিয়ে ফেলেছে।

সংসদীয় কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কমিটির সদস্য মুহম্মদ ফারুক খান, সেলিম উদ্দিন ও মাহজাবিন খালেদ অংশ নেন।

এ বিষয়ে সংসদীয় কমিটির সদস্য বলেন, মিয়ানমার তাদের ওয়েবসাইটে সেন্ট মার্টিনকে নিজেদের ভূখণ্ড দাবি করে যে তথ্য প্রচার করেছিল আমাদের প্রতিবাদের পর তা ইতোমধ্যে সরিয়ে ফেলেছে। অন্য কোথাও এ ধরনের তথ্য আছে কিনা আমরা মন্ত্রণালয়কে তা দেখতে বলেছি।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি:

এদিকে, জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার সরকারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইট তাদের দেশের যে মানচিত্র প্রকাশ করেছে তাতে সেন্ট মার্টিন দ্বীপকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তারা তাদের ওয়েরসাইট থেকে এটি সরিয়ে ফেলেছে মর্মে কমিটিকে জানানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ