জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন বিলে রাষ্ট্রপতির সই

 ডিজিটাল নিরাপত্তা আইন বিলে রাষ্ট্রপতির সই
ডিজিটাল নিরাপত্তা আইন বিলে রাষ্ট্রপতির সই

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ কার্যকর বিলে সই করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার এ সংক্রান্ত বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি—বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসসচিব জয়নাল আবেদিন।

এর আগে গত ২৯ জানুয়ারি খসড়া আইনটির চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

সমালোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা তথ্যপ্রযুক্তি আইন থেকে সরিয়ে সেগুলো আরও বিশদ আকারে যুক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।

রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনটি কার্যকর হলো।

জাতীয় সংসদের ভেতরে-বাইরে বিভিন্ন পক্ষের আপত্তি, উদ্বেগ ও মতামত উপেক্ষা করে গত ২৬ সেপ্টেম্বর সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়।

আইনটি পাস হওয়ার প্রতিবাদে সম্পাদকরা মানববন্ধন করার ঘোষণা দেন।

এরপর তাদের সঙ্গে বৈঠক করেন আইন, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

সেখানে গণমাধ্যমের আপত্তি থাকা ধারাগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ