জাতীয়

মৃত্যুদণ্ড রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খসড়ায় অনুমোদন

মৃত্যুদণ্ড রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খসড়ায় অনুমোদন
মৃত্যুদণ্ড রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খসড়ায় অনুমোদন

হেরোইন, কোকেন এমনকি ইয়াবা বহন, সেবন, সংরক্ষণ এবং বিক্রয় করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবনের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আইনটিতে ২৫ গ্রামের বেশি হেরোইন, কোকেন বহন, বিক্রয় করলে এবং ৫ গ্রামের বেশি ইয়াবা বহন, বিক্রয় সংরক্ষণ করলে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সোমবারের মন্ত্রিসভা বৈঠকে খসড়া আইনটিতে অনুমোদন দেয়া হয়।

এছাড়া যেকোনো অ্যালকোহল লাইসেন্স ছাড়া বিক্রি না করার ওপরেও নিষেধাজ্ঞা রয়েছে আইনে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

মাদকদ্রব্য বহন, বিপনন, মদদ দাতা ও পৃষ্ঠপোষকদেরও একই শাস্তি হবে বলে জানান তিনি।

সচিব বলেন, ২৫ গ্রামের নিচে হেরোইন, কোকেন বহন ও বিক্রি করলে ২ থেকে ১০ বছরের জেল হবে। আর ইয়াবা ৫ গ্রামের নিচে বহন করলে ১ থেকে ২ বছরের জেল ও অর্থদণ্ড হবে।

এছাড়া বাংলাদেশ শ্রম আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আইনটিতে ইস্যুবিহীন আন্দোলন করলে ছয় মাসের কারাদণ্ড, একাধিক ট্রেড ইউনিয়ন না করা, প্রসূতি নারী শ্রমিকদের ছুটি না দিলে মালিকদের ২৫ হাজার টাকা জরিমানা এবং ছুটির দিনে কাজ করালে পারিশ্রমিক দেবার বিধান রেখে সংশোধনী আনা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ