জাতীয়

শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিন বিচারপতি শপথ নিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ তিন বিচারপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন।

এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথ নেয়া তিন বিচারপতি হলেন: জিনাত আরা, আবু বকর সিদ্দিকী ও মো. নুরুজ্জামান ননী।

সোমবার বিকেলে হাইকোর্ট বিভাগ থেকে নতুন তিন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ দেয়ার পরই গতকাল প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

দীর্ঘদিন শূন্য থাকার পর নতুন তিন জনকে নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা দাঁড়ালো সাত জনে।

বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি রয়েছেন। অপর বিচারপতিরা হলেন— বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

এর আগে সর্বশেষ ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি তিনজন বিচারপতি নিয়োগ দেয়া হয়।

তারা হলেন: হাইকোর্ট বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানা।

তাদের মধ্যে বিচারপতি নিজামুল হক অবসরে গেছেন এবং বিচারপতি বজলুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ