জাতীয়

গুজব শনাক্তে গঠিত হচ্ছে বিশেষ সেল: তারানা

তারানা হালিম
তারানা হালিম

ইন্টারনেটে ছড়ানো গুজব শনাক্তে মন্ত্রণালয়ের পাশাপাশি গোয়েন্দা সংস্থা কাজ করবে— গুজবে যেন মানুষ বিভ্রান্ত না হয় সেজন্য গঠিত বিশেষ সেল তথ্য দেবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

জন নিরাপত্তা বিভাগ, সুরক্ষা বিভাগ, বিটিসিএল, ডাক ও টেলিযোগ, তথ্য, আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গঠিত হবে এ সেল বলে জানান তিনি।

তারানা জানান, ইন্টারনেটে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িকতা ছড়ায়, আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করে বা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক-- এমন পোস্ট পর্যবেক্ষণ করবে এই সেল।

তিনি আরো বলেন, যা মিথ্যা, বানোয়া ব্যক্তি বা রাষ্ট্রকে বিভ্রান্ত করে এমন প্রচারণাই গুজব। এসব বিষয় সনাক্তের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমকে জানাবে সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বিষয় ঘুরে বেড়ায় তাকে তথ্য বা সূত্র হিসেবে গ্রহণ না করার জন্যও অনুরোধ করেন প্রতিমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ