জাতীয়

যোগ্য বিচার হয়েছে অপরাধীদের : কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

কেউই আইনের উর্ধ্বে নয়- আর অপরাধ করে কেউ যে পার পায় না ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় তারই প্রমাণ বলে অভিমত ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, এ রায়ে জাতির কালিমা মোচন হয়েছে।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন পরে হলেও এ রায়ের মধ্য দিয়ে অপরাধীদের যোগ্য বিচার হয়েছে।

এ হামলার ঘটনায় অপরাধীদের যারা আশ্রয়-প্রশয় দিয়েছে সবাই শাস্তি পাবে বলে জানান মন্ত্রী।

বিদেশে পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি। রায়ে তারেক রহমানের সাজা প্রসঙ্গে এসময় মন্ত্রী বলেন, যদি রাষ্ট্রপক্ষ মনে করেন কারো সাজা যথাযথ হয়নি তবে তারা সে বিষয়ে উদ্যোগ নেবেন।

১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন, ১১ সরকারি কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

বিএনপি-জামাত জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা।

হত্যাযজ্ঞের পর শুরু থেকেই তদন্ত ভিন্ন খাতে নেয়ার নানা অপচেষ্টা করা হয়। সাজানো হয় জজ মিয়া নাটক। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এসে নতুনভাবে তদন্ত শুরু করে। বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর অজানা তথ্য।

তদন্তে উঠে আসে, বিএনপি-জামাত জোট সরকারের নীতিনির্ধারক পর্যায়ের প্রত্যক্ষ সহযোগিতায় পরিচালিত এ হামলার মূল টার্গেট ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির শাসনামলের সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া এ মামলার আসামি ১১ সরকারি কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের প্রধানকে হত্যার এমন ষড়যন্ত্র ইতিহাসে বিরল। ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা। হামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ