একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফেরত দিতে যুক্তরাজ্যকে অনুরোধ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ওই হামলার ১৪ বছর পর গতকাল রায় ঘোষণার পর নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।
জয় বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বহিঃসমপর্ণ চুক্তি না থাকলেও জাতিসংঘ সনদের শর্ত মেনে সাজাপ্রাপ্তদের তারা ফেরত দিতে পারে।
মৃত্যুদণ্ড হতে পারে জেনেও সম্প্রতি যুক্তরাজ্য ৪ জন সন্দেহভাজন আইএস সদস্যকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন জয়।
তিনি আরো বলেন, তারেক রহমানের নামে সরকারের উচিত আবার নতুন করে ইন্টারপোলের রেড নোটিস জারি করা। পাশাপাশি খুন ও সন্ত্রাসবাদের জন্যও নোটিস জারি করা উচিৎ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: