জাতীয়

বিবেকবান মানুষ এ রায়কে ফরমায়েশি রায় বলবে না: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যেই দলের নেতা ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সেই বিএনপির সঙ্গে কোনো নৈতিকতায় ড. কামাল হোসেন-বি চৌধুরীরা ঐক্য করেন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এ ধরণের জাতীয় ঐক্য জনগণ গ্রহণ করবে না। কোনো বিবেকবান মানুষ এ রায়কে ফরমায়েশি রায় বলবে না বলেও মন্তব্য করেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলেনের উদ্বোধন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

তিনি জানান, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কোনো বিবেকবান মানুষ ফরমায়েশি রায় বলতে পারে না।

তিনি প্রশ্ন তোলেন, যারা গণতন্ত্রের ভাষায় কথা বলেন, আইনের শাসন আর নৈতিকতার কথা বলেন তার কিভাবে খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত নেতার দলের সঙ্গে ঐক্য করেন?

দেশের রাজনীতি কী দণ্ডিত, আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের হাতে ন্যস্ত হবে এমন প্রশ্ন ছুড়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান জাতীয় ঐক্য জনগণ সমর্থন করবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ