সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতবিার সকালে গণভবনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্যের হাতে অনুদানের এ চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমগীর এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সোহেল হায়দার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
অসুস্থ, অস্বচ্ছল এবং আহত ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়মিতভাবে ভাতা বা অনুদান দেয়ার জন্য ২০১৪ সালের ১ জুলাই 'বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট' বিল পাস হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: