নোয়াখালীর ভাসানচরে ২৫ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করার মতো ব্যবস্থা হয়ে গেছে- জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বৃহস্পতবিার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাতিয়া থানাধীন চর ঈশ্বর ইউনিয়নের ভাসানচরে এ রোহিঙ্গাদের জন্য আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী।
সেখানে এক লাখ রোহিঙ্গাকে অস্থায়ীভাবে রাখা হবে বলে মন্ত্রী জানান।
পুরো প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প কর্মকর্তরা। ভাসান চরে অবকাঠামো নির্মাণসহ যে আশ্রয় প্রকল্প সরকার বাস্তবায়ন করছে ৪ অক্টোবর তা উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর কিন্তু সময় স্বল্পতায় এখনো তিনি ভাসান চরে যেতে পারেননি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: