জাতীয়

বিএনপি সন্ত্রাসী দল, রায়ে প্রমাণিত: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে— এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার পদ্মা সেতুর শরীয়তপুর-মাদারীপুর সীমান্তবর্তী এলাকায় কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্টের রায়ের পর বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিকভাবে অবিহত হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে বিএনটি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, বিএনপিকে আগেও কানাডার আদালত সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়েছে। এখন এই রায়ের মাধ্যতে তা পরিষ্কার হয়েছে। এখন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

পরে পদ্মা সেতুর জাজিরা অংশে টোলপ্লাজার অগ্রগতি পরিদর্শন শেষে ওবায়দুর কাদের বলেন, ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের নানা কর্মসূচিতে অংশ নেবেন। পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতির উদ্বোধন ও পরিদর্শন করবেন এবং বিকেলে মাদারীপুরে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ