জাতীয়

পদ্মা সেতু নির্মাণই সব জবাব: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

পদ্মা সেতু প্রকল্প বাধাগ্রস্ত করে যারা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চেয়েছিল সেই সেতু নির্মাণ করে তার জবাব জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ড. ইউনূসের অনুরোধে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

রোববার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বরে পদ্মা সেতুর রেল সংযোগের নির্মাণকাজ এবং নামফলকসহ বেশকিছু প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সকাল মুন্সীগঞ্জের মাওয়া টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বরে দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি ও এর রেল সংযোগের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেতুর নামফলক উন্মোচনসহ ৪টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বব্যাংক ও এডিবি পদ্মা সেতু নির্মাণকাজে সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু ড. ইউনূসের প্ররোচনায় তারা অর্থায়ন বন্ধ করে দেয়।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্প বাধাগ্রস্ত করে যারা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চেয়েছিল সেতু নির্মাণ করে তার জবাব দেয়া হবে।

এর আগে মাওয়া অংশ পদ্মা বহুমুমখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং এন-আট মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

বিকেলে মাদারীপুরের শিবচর কাঁঠালবাড়ির ইলিয়াছ আহমেদ চৌধুরী ফেরিঘাটে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। জনসভা শেষেই বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ