প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে পদ্মাসেতু নির্মাণ সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোরবার সকালে পদ্মাসেতু প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, ২০১২ সালে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে অর্থায়ন বন্ধ করার পর প্রধানমন্ত্রীর ঘোষণায় নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ কাজ শুরু হয়।
এ সেতুর ফলে দেশের রেল ও সড়ক যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক হতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এসময় মেট্রোরেলসহ দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গে টেনে সরকারের সাফল্য তুলে ধরেন ওবায়দুল কাদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: