সার্বজনীন দুর্গা পূজাকে কেন্দ্র করে রাজধানীতে কোনো নিরাপত্তাহীনতায় হুমকি নেই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রোববার রাজধানীত সংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার আরো জানান, দুর্গোৎসবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সব নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করবে।
এছাড়া বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত পূজার কার্যক্রম বন্ধ থাকবে।
পূজা মণ্ডপে দাহ্য পদার্থ, ব্যাগ, আগুন ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানান তিনি।
বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হবে ওয়াইজঘাট থেকে—এ কথা উল্লখ করে হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্ন দুর্গোৎসব পালন করতে পারে সেজন্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে জানান ডিএমপি কমিশনার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: