জাতীয়

খুনিদের সঙ্গে ড. কামাল ঐক্য করায় বাহবা দিল শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডিত বিএনপি ভঅরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব মেনে নেয়ায় ড. কামাল হোসেনকে বাহবা দিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন,ড. কামাল হোসেন নৌকা থেকে নেমে ধানের শীষের হাত ধরেছেন।

রোববার বিকালে মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

জনসভায় শেখ হাসিনা বলেন, কামাল হোসেন সাহেব তিনি আজকে ঐক্য করেছেন কার সাথে?

তিনি বড় বড় কথা বলেন দুর্নীতি,সন্ত্রাস আর মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে। বিএনপি-জামাত সন্ত্রাসের সাথে সম্পৃক্ত— আজকে তাদের সাথে তিনি ঐক্য করেছেন।

প্রধানমন্ত্রী বলেন,আমি কামাল হোসেন সাহেবকে বাহবা জানাই, তবে তিনি কার সঙ্গে ঐক্য করেছেন? তিনি কাকে নেতা মেনেছেন? যে পলাতক,যে বিদেশে যে মানি লন্ডারিং কেসে সাজাপ্রাপ্ত। দশ ট্রাক অস্ত্র চোরাকারবারি মামলায় সাজাপ্রাপ্ত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত। তার অধীনেই কামাল হোসেন গংরা ঐক্য করেছেন। তারা আজ খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। ওই খুনিদের তো মানুষ ক্ষমতায় চায় না।

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিএনপি-জামাতের হাত ছিল বলেও এ সময় অভিযোগ করেন তিনি।

হত্যাকাণ্ডে নিহত অফিসাররা সবাই আওয়ামী পরিবারের সদস্য। এছাড়া সমগ্র দেশের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে আওয়ামী লীগ সরকার প্রতিটি ক্ষেত্রে কাজ করছে জানিয়ে আবারো নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী।

মাদারীপুরের শিবচর এলাকায় কাঁঠালবাড়ী ফেরিঘাট সংলগ্ন এলাকায় রোববার বিকালে পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরে তিনি।

শেখ হাসিনা বলেন,শিক্ষা ক্ষেত্রে-ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধু স্যাটেলাইট চালুসহ প্রতিটি মানুষের হাতে মোবাইল ফোন পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার।

বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে বলে জানান তিনি।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারকে খুনি পরিবার অ্যাখ্যায়িত করেন প্রধানমন্ত্রী।

বিডিআর হত্যা হামলায় বিএনপি জড়িত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দুর্নীতিবাজ ও এতিমের টাকা আত্মসাতকারীদের সঙ্গে ড. কামাল হোসেন ঐক্য করেছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ