সংবাদকর্মীদের সুযোগ-সুবিধা বাড়িয়ে ‘গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) আইন ২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সাংবাদিকেরা শ্রমিক হিসেবে নয় সংবাদকর্মী হিসেবে গণ্য হবেন।
আইনে তাদের বাৎসরিক ছুটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, আইন লঙ্ঘন করলে গণমাধ্যম মালিকের শাস্তিসহ সরকার কোনো কারণে গণমাধ্যম বন্ধ করে দিতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: