জাতীয়

সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে প্রতিরক্ষা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের সহযোগিতা বিষয়ে দুইটি সমঝোতা স্মারক সই হবে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক এ সময়ে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটযোগে ঢাকা থেকে সরাসরি রিয়াদ যাবেন। বুধবার তিনি (শেখ হাসিনা) রিয়াদে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিকেলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন এবং কাউন্সিল অব সৌদি চেম্বারস আয়োজিত বিজনেস সেমিনারে অংশ নেবেন।

প্রসঙ্গত, ১৭ অক্টোবর রাতে প্রধানমন্ত্রী বিয়াদ থেকে মদীনা যাবেন। পরদিন সকালে মহানবী (স.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করবেন। এরপর তিনি মদীনা থেকে মক্কা যাবেন এবং রাতে পবিত্র ওমরাহ পালন করবেন।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের জন্য সম্প্রতি কেনা জমিতে নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন। ১৯ অক্টোবর ভোরে প্রধানমন্ত্রী জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ