প্রেস কাউন্সিল শক্তিশালী করতে আইন সংশোধন করা হচ্ছে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সকালে নিজ বাসভবনে ‘রুবাল জার্নালিস্ট ফাউন্ডেশনের’ ২০ সদস্য প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইনু বলেন,জনগণ ও ডিজিটাল সমাজকে রক্ষা করতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে— এর ফলে গণমাধ্যমের কোনো ক্ষতি হবে না।
এছাড়াও সকল অধিকার সমুন্নত রেখে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।
তিন হাজার সংবাদপত্রের মধ্যে মাত্র ৯০ থেকে ৯৭টি সংবাদপত্র ওয়েজ বোর্ড বাস্তবায়ন করে না।
মফস্বল সংবাদকর্মী নিয়োগে নীতিমালা নেই— ফলে তারা সুবিধা পাচ্ছেন না এ কথা উল্লেখ করে
তিনি বলেন, তৃণমূল সাংবাদিকদের তালিকা পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে।
সম্প্রচার কমিশন দেখবে অপসাংবাদিকতা হচ্ছে কিনা, অনলাইন নিবন্ধন দেবে সম্প্রচার কমিশন
আর নতুন করে অনলাইন আইন হবে না, সম্প্রচার আইনের দ্বারাই পরিচালিত হবে জানান তিনি।
জনগণকে রক্ষা করা, ডিজিটাল সমাজকে রক্ষা করতেই এ আইন— জানিয়ে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই গণমাধ্যমের কোনো ক্ষতি করবে না।
এখানে গণমাধ্যমের নামও উল্লেখ করা হয়নি—বরং এ আইন গণমাধ্যমের সুবিধা হবে
তথ্য অধিকার আইন দ্বারা গণমাধ্যম রক্ষা হবে সুরক্ষিত থাকবে বলে জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল অপরাধীদের ধরতেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে—যুগ যুগ ধরে অপরাধীরা অপরাধ করে থাকে সাম্প্রদায়িক,দাঙা, উস্কানি,নারীর সম্মানহানী, অর্থনৈতিক চুরি, এসব দমনেই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।
দেশে কোনো দণ্ডবিধি নাই যা গণমাধ্যমের ক্ষতি করে, সকল অধিকার সমুন্নত রেখে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে এখানে গণমাধ্যমের কোনো স্বাধীনতা খর্ব করবে না জানান মন্ত্রী।