জাতীয়

সৌদিতে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ৪ দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণ করে।

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রিয়াদের গভর্নর এবং সেদেশে বাংলাদেশর রাষ্ট্রদূত গোলাম মসিহ।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।

প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এছাড়া রিয়াদে নিজস্ব জমিতে নবনির্মিত বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

সফরের শুরুতেই বুধবার সকালে কাউন্সিল অব সৌদি চেম্বার আয়োজিত একটি সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে রাতে মদিনা যাবেন। সেখানে মসজিদে নববীতে নামাজ আদায় এবং মহানবীর রওজা জিয়ারত করবেন শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ