জাতীয় ঐক্যকে একটি জগাখিচুড়ি ঐক্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
নেতৃত্বশূন্যতার কারণে বিএনপি এখন ড. কামাল হোসেনের ওপর ভর করেছে—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের চেয়ারপারসন কারাগারে অন্তরীন আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পালাতক।
তিনি বলেন, বিএনপির এখন একজন নেতা দরকার। দুঃখজনক হলেও সত্য, তাদের নিজেদের মধ্যে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া মনে হয় আর কোনো নেতা নেই।
আগামি নির্বাচনে বিএনপি ক্ষমাতয় আসলে সংখ্যালঘুরা বাড়িঘরে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: