জাতীয়

মাহবুবের পদত্যাগ চায় না আ’লীগ: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের পদত্যাগ চায় না জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ঢাকার মহাখালীতে সেতুভবনে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদকিদের এ কথা বলেন তিনি।

কাদের বলেন, আমি মনে করি ভিন্নমত পোষণ করার অধিকার যেকোনো নির্বাচন কমিশনারের আছে— মাহবুব তালুকদারের হয়তো কোনো বিষয়ে ভিন্নমত হয়েছে। তাতে তো নির্বাচন কমিশনের কোনো সংকট হয়েছে বলে আমার জানা নেই।

আমরা দলীয়ভাবে নির্বাচন কমিশনের পদত্যাগ কেন চাইব? আমরা দলগতভাবে এটা চাই না—এ কথা জানিয়ে কাদের বলেন, এটা নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিষয়, কোনো দল বা ব্যক্তি চাইলে (মাহবুব তালুকদারের পদত্যাগ) সেটা তার ব্যক্তিগত চাওয়া।

ওবায়দুল কাদের বলেন,নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ হতেই পারে। আমরা দলীয়ভাবে যখন কোনো সিদ্ধান্ত নিতে যাই তখন কি সবাই একমত হয়? একজনে ভিন্নমত পোষণ করলেই যে তার পদত্যাগ করতে হবে আমি মনে করি না।

ইসি কমিশনার মাহবুব তালুকদার গত সোমবার নির্বাচন কমিশনের বৈঠক শুরুর পাঁচ মিনিট পর সভা ত্যাগ করে বেরিয়ে যান। সভায় তিনি নোট অব ডিসেন্ট বা আপত্তি দিয়ে বেরিয়ে যান।

গতকাল ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ইসি কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করেন— এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটা ১৪ দল বা তার (মোহাম্মদ নাসিম) ব্যক্তিগত মত হতে পারে। আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত নয়।

সব বিষয়ে সবাই তো একমত হবে না, না হলে কি পদত্যাগ করতে হবে? এখন তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, তাহলে এটা তার ব্যাপার। কিন্তু আওয়ামী লীগ থেকে তার কোনো পদত্যাগ দাবি করছি না জানান কাদের।

একাদশ নির্বাচন নিয়ে ভারতের কোনো আশঙ্কা আছে কি না, এ প্রশ্নের জবাবে মন্ত্রী কাদের বলেন, এ রকম কোনো আশঙ্কার কথা আমার সঙ্গে প্রকাশ করেননি (হর্ষবর্ধন শ্রিংলা)।

আমার মনে হয় না এ ধরনের কোনো আশঙ্কা আছে— কিন্তু আমাদের দেশে যখনই ইলেকশন আসে তখনই নানা রকমের মেরুকরণ হয়। অ্যালায়েন্স আসে।

জোটের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এই মেকিং, ব্রেকিংয়ের ফাইনাল কী শেপ (আকার) নেবে, এ নিয়ে বলা মুশকিল। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে আসতে প্রতিদিনই যোগাযোগ করছে একাধিক রাজনৈতিক দল। জোটের রাজনীতির শেষ দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এখনই মুখ খুলতে চাই না।

ওবায়দুল কাদের বলেন, ‘মেকিং, ব্রেকিং নির্বাচনের পথে কোনো বাধা হবে না। মেকিং, ব্রেকিং হলো অ্যালায়েন্স। এখানে যার যার সুবিধার বিষয় আছে। এটা ভারতেও আছে। এটা গণতান্ত্রিক দেশে কোনো বাধা হতে পারে না। আগামী নির্বাচন নিয়ে কোনো নাশকতার আশঙ্কা নেই। তারপরও যদি কেউ নির্বাচনে নাশকতা করার চেষ্টা করে, তার খবর আছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধনশ্রিংলার সঙ্গে আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না—এ প্রশ্নেরে জবাবে কাদের বলেন,ভারত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমি বলেছি, আমরাও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।

বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, ভারত আশা করে আগামী একাদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

তিনি বলেন, আগামী নির্বাচন সামনে রেখে কোনো নাশকতার আশঙ্কা দেখছে না ভারত। আমরা আশা করি সবার অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ