নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হবে না— নতুন করে কারো বিরুদ্ধে কোনো মামলাও দেয়া হচ্ছে না এ দাবি করেছেন আইনশৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু।
বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রলায়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
রাজনৈতিক কোন জোট নিয়েও নিরাপত্তা শঙ্কা নেই বলেও এ সময় জানান আমু।
জাতীয় নির্বাচন দোরগোড়ায়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে,আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের নিয়ে বৃহস্পতিবার স্বরাস্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৈঠক শেষে, সাংবাদিকদের ব্রিফ করেন কমিটির সভাপতি আমু।
আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা নাকচ করে দেন তিনি।
আমির হোসন আমু জানান, সব রাজনৈতিক দল ও জোট এখন স্বাধীনভাবে সভা সমাবেশ করছে। কারো বিরুদ্ধে নতুন করে আর রাজনৈতিক কোন মামলাও দেওয়া হচ্ছে না।
সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী আরো তৎপর হবে বলেও এ সময় জানান তিনি।