রিয়াদের রাজকীয় প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন সৌদি আরব বাংলাদেশের উন্নয়নের অংশ হতে চায়।
সৌদি বিভিন্ন দেশে বিনিয়োগ করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও বিনিয়োগ করবে তারা।
এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কোন খাতে বিনিয়োগ করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
রিয়াদে কর্মব্যস্ত দিন শেষে বুধবার রাতে মদিনায় পৌঁছে শেখ হাসিনা মসজিদে নববীতে এশার নামাজ পড়েন এবং মহানবীর রওজা মোবারক জিয়ারত করেন। জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন তিনি। সফরসঙ্গীরাও এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এর আগে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে অসামান্য উন্নয়নের ভুয়সী প্রশাংসা এবং তার সরকারের ধারাবাহিকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
সৌদি বাদশাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে সৌদি ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নত হবে।
স্থানীয় সময় বুধবার রিয়াদে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি বাদশাহর বৈঠকে এসব কথা বলেন তিনি।
এদিকে, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব জায়গায় চ্যান্সেরি ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে এবং এ অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
স্থানীয় সময় বুধবার বিকেলে রিয়াদে সৌদি বাদশাহর সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়।
উষ্ণ ও আন্তরিক পরিবেশে ওই বৈঠক হয়। বৈঠকের আগে বাদশাহ নিজে রাজপ্রাসাদের প্রবেশ দ্বারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
পরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সৌদি বাদশাহর উদ্বৃতি দিয়ে জানান, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য উন্নয়নের ভূয়সী প্রশাংসার পাশাপাশি তার সরকারের ধারাবাহিকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন সৌদি বাদশাহ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে সৌদি ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নত হবে।
এর আগে রিয়াদে দূতাবাসের নিজস্ব জায়গায় এবং নিজস্ব অর্থে নবনির্মিত চ্যান্সেরি ভবন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে এবং এই আগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের যাতায়াতের সুবিধার্থে দেশের বিমানবহরে আধুনিক নতুন বিমান সংযুক্ত করা হয়েছে।
এ সময় সৌদিতে বাংলাদেশ দূতাবাসকে প্রাবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।