জাতীয় ঐক্যফন্টের নামে সাম্প্রদিয়ক শক্তির যে জোট গঠন হয়েছে— তাদের সঙ্গে নির্বাচন বিষয়ে কোনো সংলাপ নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ জোটের উদ্দেশ্য নির্বাচনে যাওয়া নয়- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোই এর উদ্দেশ্য।
এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, সিলেটে জাতীয় ঐক্যফন্টের মাজার জিয়ারতে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্লা তা বাহিনী কঠোর হাতে দমন করবে।
কোনো দল ভাঙার জন্য আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই উল্লেখ— করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: