জাতীয়

তরুণরা ভোট দিয়েছিল বলেই দেশের পরিবর্তন হয়েছে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

তরুণরা নৌকায় ভোট দিয়েছিল বলেই দেশে এত পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন,তরুণদের জন্য প্রযুক্তি নির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী আরো বলেন, আবার ক্ষমতায় আসতে পারলে তার সরকার ২০৩০ সালে দেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত করবে।

রোববার সকালে গণভবনে এমএনপি সেবা ও ভিডিও কনফারেন্সে ৬৬ উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ বেশকিছু প্রকল্পের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের -এমএনপি সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার তরুণ প্রজন্মের ভবিষ্যত গড়তে কাজ করে যাচ্ছে। কারণ তরুণরাই ভবিষ্যত গড়বে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের চলার গতি যেন কখনো থেমে না যায়।

দেশজুড়ে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্রড ব্র্যান্ড সার্ভিস একাবারে গ্রামে, জেলা-উপজেলায় পৌঁছে গেছে।

তিনি আরো বলেন, প্রতিটি গ্রামকে তার সরকার শহরে উন্নীত করার কর্মসূচি নিয়েছে।

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার সরকার তা করে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে বইয়ের দ্বিতীয় পর্বের প্রকাশনা হবে; আর মোট ১৪ খণ্ডে এই বই প্রকাশিত হবে।

পরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৬টি উপজেলায় শেখ রাসেলের নামে ৬৬টি মিনি স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে একটি মাল্টি ইনডোর কমপ্লেক্স এবং ৬টি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন।

শেখ হাসিনা বলেন, আবার ক্ষমতায় আসতে পারলে তার সরকার ২০৩০ সালে ক্ষুধামুক্ত দেশ গড়বে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ