সিলেটে সমাবেশ করার অনুমতি পাওয়া নিয়ে ঐক্যফ্রন্ট নাটক করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সভা-সমাবেশ করার জন্য কোনো বাধা না নেই।
নির্বাচন কমিশন নিয়মতান্ত্রিকভাবেই কাজ করছে— তাই এটি দ্বিধাবিভক্ত হওয়ার বিষয়ে বিএনপির মন্তব্য হাস্যকর বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর ধানমণ্ডিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির উদ্যোগে 'কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা: দেশের সার্বিক উন্নয়নের অনুঘটক শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সমন্বয়ভাবে কাজ করা ও জনসচেতনতা বৃদ্ধি করতে না পারলে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে নেয়া কোনো প্রকল্পই কাজ করবে না।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন করতে পারলে প্রকল্প বাস্তবায়ন আরো ত্বরাণিত করা হবে।
ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে না নিয়ে ফ্রন্টের নেতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি নিয়ে রাজনীতি করার জন্যই এ ধরনের নাটক করা হচ্ছে।
বিএনপির করা নির্বাচন কমিশন দ্বিধাবিভক্ত হয়ে গেছে অভিযোগটিকেও হাস্যকর বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।