জনগণের সেবা করাই নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শুধু নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, জনগণের উন্নয়নের লক্ষেই রাজনীতি—এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার টানা ১০ বছর ক্ষমতায় থেকে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেছে।
ভোটারদের যথাযথ মূল্যায়নে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে চায় সরকার।
শেখ হাসিনা বলেন, বাজেটের প্রতিটি পয়সা জনগণের কাজে লাগাতে হবে, প্রতিটি গ্রামের মানুষকে নগর সুবিধা দিতে কাজ করছে সরকার।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন বরিশালের নবনির্বাচিত মেয়র।
পরে ৪০ জন কাউন্সিলরকে শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।