তফসিল ঘোষণার আগে ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার প্রস্তাব একেবারেই অযৌক্তিক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে তাদের সঙ্গে সংলাপ করতে হবে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোমবার সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে এক আলোচনা সভায়
এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও সচেতনতা বাড়াতে না পাড়লে আইন করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়।
জাতীয় নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক।
সভা-সমাবেশের নামে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এর আগে দিবসটি উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।