জাতীয়

জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

 রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ

বিনিয়োগ ও উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

সোমবার ভোরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন রাষ্ট্রপতি।

দুবাইয়ে কয়েক ঘণ্টার যাত্রা বিরতি শেষে রাষ্ট্রপতি সেখান থেকে জেনেভার উদ্দেশে রওনা দেবেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মোহাম্মাদ জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার -আঙ্কটাড বিশ্ব বিনিয়োগ সম্মেলন এবং ক্রানস মনটানা ফোরাম আয়োজিত 'হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের' ২০তম সম্মেলনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

প্রেসসচিব আরো জানান,’টেকসই উন্নয়নে বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ থেকে ২৬ অক্টোবর জেনেভার জাতিসংঘ দপ্তরে অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বে কয়েকটি দেশের সরকার প্রধান, মন্ত্রী, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

দুটি সম্মেলন শেষে আগামী ২৭ অক্টোবর আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ