জাতীয়

নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর কথাই শেষ কথা

মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার কেমন হবে তা আগামী ২৬ অক্টোবর সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

কাদের বলেন, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হবে।

কাদের বলেন, গতকাল প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্য অনুযায়ী মন্ত্রিসভা ছোট হওয়ার সম্ভাবনা কম।

তিনি আরো বলেন, সাইজ ছোট হলেও দুই একজন যুক্ত হতে পারে, বিদ্যমান থাকলেও দুই একজন যুক্ত হতে পারে বলে আমার ধারধা।

নতুন দুজন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন— এ কথা উল্লখে করে তিনি আরো বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি রয়েছে। আর নির্বাচনকে ঘিরে কোনো আন্তর্জাতিক চাপ নেই।

কাদের জানান, নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা ছোট হচ্ছে না তবে বর্তমান মন্ত্রিসভায় দুটি দলের দুজন সদস্য বাড়তে পারে। তবে সেসব বিষয়ের বিস্তারিত জানা যাবে ২৬ অক্টোবর দলে কার্যনির্বাহী বৈঠকের পর। এই বৈঠকে আরো সিদ্ধান্ত আসবে এবার নির্বাচনী ইশতেহারে কি কি প্রতিশ্রুতি থাকছে।

তবে বর্তমান মহাজোট নিয়েই আওয়ামী লীগ নির্বাচন করবে— নাকি এই জোটে কেউ যুক্ত হবে বা জোট ছাড়বে সেসব বিষয়ও নির্ভর করবে ওই বৈঠকের পর বলে জানান ওবায়দুল কাদের।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি আবারো বলেন,দলটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তাদের নতুন করে আমন্ত্রণ জানানোর বিষয় নেই।

দেশে বর্তমানে নির্বাচনী পরিস্থিতি বজায় রয়েছে— আইন শৃংখলা পরিস্থিতি ভাল। নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোনো চাপ দল কিংবা সরকারের ওপর নেই বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ