প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দেয়া প্রজ্ঞাপনের প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে অবস্থানকারীরা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রজ্ঞাপন রাষ্ট্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।
দেশে যাতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত না হয় এজন্যই ষড়যন্ত্রকারীরা এ কোটা বাতিলের দাবি তুলেছিল বলে তারা অভিযোগ করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: