জাতীয়

তারেককে এনে সাজা কার্যকর করা হবে, সংসদে প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২১ আগস্ট গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শাস্তি যেহেতু হয়েছে আবার ক্ষমতায় এলে তাকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।

এ সময় জঙ্গি, সন্ত্রাস দমন ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট চান প্রধানমন্ত্রী।

বুধবার বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরত আনার ব্যাপারে সরকার উদ্যোগ জানতে চান।

সম্পূরক এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমানকে ফেরাতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, শাস্তি যেহেতু হয়েছে, আবার ক্ষমতায় এলে তাকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।

আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে— এ সময় ঐক্যফ্রন্ট নেতাদের আরও সংযত হওয়ার আহ্বান জানান।

বাপ্পীর আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলোচনা হচ্ছে— দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ